স্বাস্থ্য সংবাদ

আন্তর্জাতিক “মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক :

আন্তর্জাতিক ‘মা দিবস ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একটি সামাজিক ও মানবিক সংগঠন ”উদ্দীপ্ত বাংলাদেশ” এর উদ্যোগে ১৭ ‘মে রোববার রাতে রাজধানীর অভিজাত এলাকার বনানীতে ”বীন ফুড এন্ড চাইনিজে আয়োজনটি অনুষ্ঠিত হয়। এ সময় সম্মানিত বিশেষ অতিথি ছিলেন, লায়ন ( বিডিজি’র) সাবেক গভর্নর হেলেন এ নাসরিন, বিমান বাংলাদেশ সাবেক প্রধান নির্বাচন কমিশনার সুলতানা ইসলাম এ্যানি,নারী উদ্যোক্তা সিনথি রহমান,
সাবেক সহযোগী অধ্যাপক নুর জাহান বেগম, প্রমুখ।

ড. জাহিদ আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উদ্দীপ্ত বাংলাদেশ এর সভাপতি মোঃ গোলাম রাব্বানী খাঁন,
স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক,সংগঠক ও কলামিস্ট জ.ই.বুলবুল,কবিতা পাঠ করেন, কবি নুসরাত আরা ও নীলিমা খান প্রমূখ। পরে সমাজের বিভিন্ন স্তরে স্ব-স্ব-ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৮ জন নারীকে- ”আলোকিত নারী ও রত্নগর্ভা- মা সম্মাননা-২৬ ওপাশাপাশি আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন পর্যায়ে ১২ জন ব্যক্তিকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এ্যাওয়ার্ড-২৬ প্রদান করা হয়।


পুরস্কার প্রাপ্তদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ছিলেন সফল সংগঠক হিসেবে জৈষ্ঠ্য সাংবাদিক, ও সংগঠক জ. ই. বুলবুল,নারী উদ্যোক্তা হিসেবে আলোকিত নারী ও রত্নগর্ভা”মা হিসেবে লায়ন ( বিডিজি) এর সাবেক গভর্নর হেলেন এ নাসরিন,সংগঠক ও অভিনয়ে বিশেষ অবদানের জন্যফ্লোরেন্স নাইটিংগেল অ্যাওয়ার্ডে ভূষিত হন অভিনেতা নাজমুল খান,
নারী উদ্যোক্তা হিসেবে অভিনেএী ক্যামেলিয়া নিশান সুচনা, আলোকচিত্রী মোস্তাফিজুর রহমান মিন্টু, অভিনেতা রবিন আহমেদ,
নারী উদ্যোক্তা হিসেবে নাজমুল ডেজার্ট এন্ড বেকারির স্বত্বাধিকারী নাজমুন নাহার, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজল,
মডেল ও অভিনেত্রী ইসমত আরা লিমন,স্বাস্থ্য ও সমাজসেবায় (এলপিসিএল) মো.গোলাম কিবরিয়া,সেবাদান প্রতিস্ঠান হিসেবে একতা সেবা ক্লিন সার্ভিস এর স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম সহ আরও অনেকের হাতে এসব পুরস্কার তোলে দেন।

বক্তারা মা কে নিয়ে স্মৃতি রোমন্থন করে চমৎকার বক্তব্য তোলে ধরেন। সকল মা- বাবার প্রতি আরো দায়িত্বশীল হবার আহবান জানান পরে অতিথিরা নৈশ্য ভোজে মিলিত হন।

#বার্তা প্রেরক:
১৮ মে,২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *