স্বাস্থ্য সংবাদ

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জ. ই. বুলবুল :

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি সম্প্রতি ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। ঢাকার একটি ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সংসদ সদস্য সাঈদ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। কোম্পানির আর্থিক চিত্র তুলে ধরেন প্রধান অর্থ কর্মকর্তা ও উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস।

এ ছাড়া অনুষ্ঠানে কোম্পানির পরিচালক মতিউর রহমান, এ এস এম মাঈনউদ্দিন মোনেম, রাজিয়া সুলতানা, মামুনুর রশীদ, বিলকিস নাহার ও মো. মাসুদ হোসেন এবং এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান রেদওয়ান হোসেন, পরিচালক মাহমুদ হাবিব জামানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সারা দেশ থেকে কোম্পানির প্রায় দুই হাজার উন্নয়ন কর্মী এবং বিমাশিল্প ও আর্থিক খাতে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে কোটি ৭৫ লাখ টাকার বিমা দাবির চেক হস্তান্তর করা
হয়। পাশাপাশি শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধানসহ সফল বিমাকর্মীদের মধ্যে গোল্ড মেডেল ও বিশোপ্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোম্পানি ব্যবসায়িক উন্নয়নে কর্মকর্তাদের অনুপ্রাণিত করা লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সম দাবি পরিশোধ ও করপোরেট সুশাসন পরিপালনে জোর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *